Posts

শাবিপ্রবি'র শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমার ভাবনা।

Image
যেখানে সংখ্যা বেশী তুমি যদি সেই ভীড়ে থাকো তাহলেই তুমি সত্য, ন্যায় ও সুন্দরের পুজারী।  তুমি হবে মানুষ থেকে উঁচু স্তরে দেবতা-ফেরেস্তা গোছের কিছু একটা। এই চর্চা বিগত ২ দশক ধরে প্রকটভাবে চর্চিত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও তার ব্যতিক্রম নয়। দলীয় করন, আত্মীয়করন শিক্ষা ব্যবস্থাকে ধবংসের দাঁড় প্রান্তে নিয়ে গেছে। এই সকল অনিয়ম দূনীর্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা আজ ও  পর্যন্ত এক জোট হয়ে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ছে না আমৃত্যু অনশন সেতো সুদূর পরাহত। বলছিলাম শাবিপ্রবি বর্তমান বিরাজমান অরাজকতা ও অচল পরিস্থিতি নিয়ে। দূর থেকে অছাত্র, সাধারণ জনগন কিংবা অভিভাবক হিসেবে আমি আমার পক্ষালম্বন করছি এবং সেটা কিন্তু গুরুত্বপুর্ণ। মিডিয়ার মাধ্যেম যতটুকু জেনেছি ঘটনার সূত্রপাত কোন এক নারী হলে প্রাধ্যক্ষ, জাফরিন আহমেদ ছাত্রীদের সাথে অসদাচরন করেছেন। যদিও এই অসদাচরণে আসলে ঠিক কি কি হয়েছিল তার বিস্তারিত জানা যায়নি। যতটুকু জানতে পেরেছি এই আবাসিক হলে রাতে এক শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলছিল তখন প্রাধ্যক্ষা জাফরিন আহমেদ আর সহকারী প্রাধ্যক্ষ রাবেয়া তোড়া ঐ মেয়েটির সাথে খারাপ ব্যবহার করেন। এতেই নাকি হলের ৩০০ ছাত্রীরা ক...